নবমীর ভোজ হলো হায়েদ্রাবাদি রান্না মাটন মারাগ দিয়ে । এই রান্না ওই অঞ্চলের বিয়েবাড়িতে খুব কমন, সাধারণত স্যুপের মতো হয় । নিজামি ইনফ্লুয়েন্সের এই রান্নাটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম, তাই গ্রেভি একটু ঘন রেখেছি ।
ইউটিউব আর ইন্সটাতে একাধিক রেসিপি দেখার পর, নিজের মতো কিছু এডজাস্ট করে বানিয়েছি । স্বাদে জাস্ট দুর্দান্ত হয়েছিল ।
মাংসের টুকরো ধুয়ে তাতে টকদই আর অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছি । একটা পাত্রে দুধ নিয়ে তাতে কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছি আধঘণ্টা । আমন্ড ভিজে গেলে তার খোসা ছাড়িয়ে নিয়েছি ।
কড়াইতে এক চামচ সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে তাতে ফোড়ন দিয়েছি গোটা গরমমশলা, গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা । এরপর তাতে সরু করে কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি বাদামি করে । আদা, রসুন আর কাঁচালংকা বাটা মিশিয়ে কষে নিয়ে তাতে দিয়েছি নুন, সাদা মরিচগুড়ো আর সামান্য চিনি । এরপর আঁচ কমিয়ে মাংসটা দিয়ে কষে, তাতে এক কাপ গরম জল দিয়ে পাত্র চাপা দিয়ে রান্না হতে দিয়েছি । মাংস সেদ্ধ হয়ে আসার মুখে, দুধে কাজু আর আমন্ড বেটে সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি রান্নায় । এবার পুরো রান্নাটা ফুটিয়ে গ্রেভিটা পছন্দ মতো ঘনত্বে আসার পর তাতে দুটো কেসর, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি । এই রান্নাতে কাবাবচিনির ব্যবহার আছে কিন্তু আমার কাছে ছিলনা তাই দিইনি । যাই হোক, খেতে ভালো হয়েছিল
Surjyani Bhattacharyya

No comments:
Post a Comment