Saturday, October 24, 2026

কাঁচা মাছ দিয়ে তেল-মশলা ছাড়া পাতলা ইলিশের ঝোল।

 



উপকরণ:

২ টি ইলিশ (রিং করে কাটা)

২ টি বেগুন (ডুমো করে কাটা)

১ টেবিলচামচ হলুদ

স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো


প্রণালী:

প্রথমে ইলিশ মাছে নুন, হলুদ মাখিয়ে রেখে দিন। এ বার বড় একটি কড়াইতে বেশ খানিকটা জল গরম করে তাতে নুন, হলুদ দিয়ে ফুটিয়ে দিন। ‌ঝোল ফুটে উঠলে বেগুনগুলি দিয়ে ঢেকে রান্না করুন। বেগুন খানিকটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে আবার ঢেকে দিন। মাছ সেদ্ধ হয়ে হলে শেষে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো ঝোলে মিশিয়ে দিলেই তৈরি লক্ষ্মীপুজো স্পেশ্যাল ইলিশের ঝোল।

No comments:

Post a Comment