Thursday, October 9, 2025

ঝালের নাড়ু

 


ঝালের নাড়ু। আমাদের বরিশালে কোনো মেয়ের বাচ্চা হলে তাকে এটা মাস্ট খাওয়াবেই খাওয়াবে। বিশেষ করে মা, শাশুড়ি, মামি চাচিরা এটা নতুন মায়ের জন্য তৈরি করবেই করবে।

এটার প্রধান উপাদান ভাজ চাল। তবে চাল কিন্তু তেল ছাড়া ভাজতে হবে। নয়তো ভালো লাগবে না। ভাজা চাল গুড়া করে তার মধ্যে কালোজিরার ভাজা গুড়া, রসুন, শুকনা মরিচ ভাজা (তেল ছাড়া), গোল মরিচের গুড়া, চিনি/গুড়, নারিকেল কোড়া দিয়ে ভালো করে গরম করে গরম গরম নাড়ু বানাতে হয়।

নতুন মায়েরা এটা খেলে নাকি নাড় দ্রুত শুকায়, ব্যথা কম হয়। বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি না জানি না।

No comments:

Post a Comment