Sunday, October 19, 2025

আপনি যেটা লুকিয়ে রাখতে চান, সেটাই ফুটে ওঠে - গুস্তভ ইয়ুং


আপনাকে যদি বলি "একদম কেউ বাঘের কথা চিন্তা করবেন না", আপনি সেটা পারবেন না, আমার কথা শোনার সাথে সাথে একটি বাঘ আপনার মনের পর্দায় ভেসে উঠেছে না। এটাই হল আমাদের মস্তিষ্কে স্মৃতির সাথে শব্দের সংযোগ (ওয়ার্ড মেমোরি অ্যাসোসিয়েশন)। এখন রাতে বনের পাশ দিয়ে কোথাও যাবার সময় যদি কাউকে বলা হয় বাঘের কথা চিন্তা না করতে তখন সেই নির্দেশ দিয়ে কোন লাভ হয় না, বরং উল্টো হয়। বাঘের ছবি মনে চলে আসে। বরং যেটা করা দরকার সেটা হল অন্য কথা বলে মনে অন্য কিছু আনা।
সেই হিসাবে এই যে যারা নারী বিদ্বেষী, নারীর পোশাকের সমালেচক, তাদের মনে সব সময় উলঙ্গ নারী এবং তাদেরকে উপভোগের কথা মনে ঘুরতে থাকে। যারা ভারত বিদ্বেষী, তাদের মনে সব সময় ভারত ভীতি কাজ করে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রাস্তায় অচেনা নারী বা অফিসে নারী কলিগ কি পরে থাকল সেটা চিন্তাতেই আসে না কারণ সে তাকে যৌন দৃষ্টিকোন থেকে দেখেই না তাই পোশাকের কথা তার মনেই আসে না। তেমনই বাংলাদেশে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে ভারত একটি পড়শি দেশ মাত্র যার সাথে বিশাল সীমানা সহ সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। সেখানে সম্পর্কটা প্রাত্যাহিক জীবনযাপনের, এখানে ঘৃণা ভালবাসার প্রশ্ন অবান্তর।


একইভাবে যারা স্বাধীনতা ও শেখ মুজিবকে ঘৃনা, অবহেলা ও অপমান করছে, তাদের মনে সব সময় সেগুলোই রয়েছে প্রকটভাবে। সব সময় তাদের মনে স্বাধীনতা ও শেখ মুজিব থাকার কারণ হলো তারা জানে যে তারা বা তাদের পূর্বসূরীরা স্বাধীনতা ও শেখ মুজিবের আদর্শের বিরুদ্ধে অপরাধ করেছে। কোন মানুষ যদি কোন মানুষকে খুনের অপরাধে অপরাধী হয়, তাহলে সে সেই মানুষকে সে কখনই ভুলতে পারে না। হয় তাকে মদ খেয়ে মাতাল হয়ে থাকতে হয়, অথবা ধার্মিক হয়ে সব সময় দোয়া দরুদ পড়ে বা তসবি জিগির করে মনকে অন্যত্র ব্যস্ত রাখতে হয়। অথবা উক্ত ব্যক্তির চরিত্র হনন করে সে তার অপরাধবোধ কমানোর চেষ্টা করে যদিও সেটার ফল আরো মন্দ হয়।
মনোবিশ্লেষক কার্ল গুস্তভ ইয়ুং বলেছেন - আপনি যেটা লুকিয়ে রাখতে চান, সেটাই ফুটে ওঠে। তাই কি ফুটে উঠছে সেটা দিয়ে বোঝা যায় ভেতরে কি লুকানো আছে। তবে অতি চালাক কেউ কেউ সেটা লুকিয়ে রাখতে পারে। ইলন মাস্ক সম্প্রতি মনোবীদ জডার্ন পিটারসনের সাথে এক সাক্ষাৎকারে দারুন একটা কথা বলেছে। সে যেহেতু বর্তমান দুনিয়ার একজন সফলতম সিইও, পেশাগত কারণে যাদের মানুষ চিনতে হয়। ইলন মাস্ক বলেছে অনেক সময় আপনি মানুষকে দেখে তাদের চিনতে ভুল করবেন কারন তারা সুন্দর একটি মুখোশ পরে আপনাকে ধোকা দিতে এমন আচরণ করবে যে আপনার মনে হবে তার মত মানুষ হয় না। মাস্ক বলেছে সেই কারণে শুধু মানুষটি নয়, কারা তার বন্ধু এবং কারা তার শত্রু সেদিকে বেশি নজর দিতে হবে। কারণ সে যেমন আপনাকে ধোকা দিতে মুখোশ পরে, তার বন্ধুরা সেটা পরে না কারণ আপনি তাদের লক্ষ্য নন। তারা তাই মুখোশহীন অরক্ষিত থাকে। তাদের চেহারাটা ভাল করে দেখতে হবে যে সেগুলো কেমন। এর সাথে মাস্ক আরো বলেছে যে তার শত্রু কারা সেদিকেও নজর দিতে হবে। সৎ ও ভাল মানুষের শত্রু থাকে এবং মন্দরা তাদের শত্রু হয়।

সিরাজুল ইসলাম

No comments:

Post a Comment