উপকরণ
ছয়টি আমড়া, এক কাপ পানি, ছয় চা চামচ ভিনেগার, এক কাপ চিনি, স্বাদমতো পিংক সল্ট, পাঁচ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া এবং এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া।
যেভাবে তৈরি করবেন
* আমড়া ধুয়ে ছিলে নিয়ে আমড়াগুলোকে পাঁচ-ছয় টুকরা করে নিন।
* একটি পাত্রে আমড়াগুলো দিয়ে এতে এক কাপ পানি, মরিচ গুঁড়া, চিনি, পিংক সল্ট ও ভিনেগার দিয়ে নাড়ুন।
* মিশ্রণটি খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
* এবার পাঁচফোড়ন গুঁড়া ও মরিচ গুঁড়া শুকনা খোলায় ভালোভাবে টেলে নিয়ে আমড়ার ওপর দিয়ে দিন। ভালোভাবে আমড়াগুলো নরম হয়ে এলে নামিয়ে নিন।
* ব্যস, তৈরি হয়ে গেল মজাদার আমড়ার কাটা মোরব্বা।
No comments:
Post a Comment