Monday, October 20, 2025

Deyasini Roy এর রান্না মাংস

 


কী অপূর্ব খেতে হয়েছে আজকের এই মাংস! ভাবলাম তাই আপনাদেরও বলি।
নুন, হলুদ বাটা, আর কাঁচা তেল দিয়ে পাঁঠার মাংস ঘণ্টা তিনেক ম্যারিনেট করে রাখুন। তারপর তেল আর ঘি গরম করে তাতে দিন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর হিং। তারপর তাতে দিন আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আর ফেটানো টক দই। সবটা ভালো করে মিশিয়ে নিন। তেল ভাসলে দিয়ে দিন মেখে রাখা মাংস। সময় নিয়ে কষুন। অল্প অল্প গরম জল দিয়ে কষুন। ভালো করে কষানো হলে, প্রেশারে দিয়ে, পরিমাণ মতো গরম জল দিয়ে সিদ্ধ হতে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে প্রেসার কুকারের ঢাকনা খুলে, ভেজে রাখা আলু দিন আর দিন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আলু সিদ্ধ হওয়া অবধি আরও একটু ফুটিয়ে নিন। তারপর শুকনো কড়াইতে গোবিন্দভোগ চাল, গোটা ধনে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর জয়িত্রী ভেজে গুঁড়ো করে মাংসের মধ্যে দিন। আর সবশেষে ঘি দিয়ে মিনিট কুড়ি কুকার ঢেকে রাখুন।

No comments:

Post a Comment