Sunday, October 26, 2025

পরোটার হালুয়া





যা যা লাগবে 

★পরোটা-৫টা।পরোটা ছোট টুকরো করে ছিড়ে
ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর ৩কাপের মতো হবে এবং গুড়ো গুলো দেখতে অনেকটা ব্রেড ক্রামস এর মতো হবে।
চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
★চিনি বড়১কাপ।
★পানি-হাফ কাপ।
★এলাচ-৩/৪টা।
★লেবুর রস-১টে চামুচ।
★জর্দার রং-সামান্য।


 যেভাবে করতে হবে ঃ--


সিরা কিছু সময় জ্বাল হওয়ার পরই যখন সিরা একতার অথবা কিছুটা ঘন হয়ে আসবে তখনই তাতে দিয়ে দিতে হবে-ব্লেন্ড করে রাখা পরোটার গুড়ো গুলো। অল্প আচে নাড়তে হবে। কিছু সময় নাড়ার পরই সিরা শুকিয়ে মিশ্রনটি হালুয়ার মতো হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে-
★ঘি-২টে চামুচ।
আবারও কিছু সময় নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা ট্রেতে ঢেলে দিতে হবে।
চামুচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে।
অল্প একটু ভাজা তিল নিয়ে হালুয়ার উপর ছড়িয়ে দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে যাতে তিলগুলো হালুয়ার সাথে লেগে থাকে।
পুরো পুরি ঠান্ডা হলে চাকু দিয়ে নিজের পছন্দ মতো সেপে এবং সাইজে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে-পরোটার হালুয়া।

No comments:

Post a Comment