Saturday, October 25, 2025

লাউপাতায় মরিচখোলা

 

উপকরণ


কাচকি মাছ ২৫০ গ্রাম (পরিষ্কার করে ধোয়া), বড় লাউপাতা চার-পাঁচটি (ভালো করে ধুয়ে নেওয়া), পেঁয়াজ কুচি আধা কাপ, আলু কুচি ছোট একটি, টমেটো কুচি ছোট একটি, রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ ফালি ৮-১০টি, হলুদ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল তিন-চার টেবিল চামচ এবং চাইলে সামান্য শুকনা মরিচ গুঁড়া বা বাটা।

যেভাবে তৈরি করবেন


*    কাচকি মাছ ধুয়ে ঝরিয়ে নিন। অতিরিক্ত পানি যেন না থাকে।

*    একটি বাটিতে মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, হলুদ, লবণ ও সরিষার তেল একসঙ্গে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। চাইলে ১০ মিনিট মেরিনেট করে রাখতে পারেন।

*    হাঁড়িতে দুটি বড় লাউপাতা বিছিয়ে নিন। এর মাঝে মাছের মিশ্রণ ঢালুন। এরপর পাতার চারদিক মুড়িয়ে ওপরেও পাতা দিয়ে একটি প্যাকেট বা পুঁটলির মতো করে নিন। চাইলে সুতা দিয়ে বেঁধেও নিতে পারেন। কলাপাতা বা ফয়েল পেপার দিয়েও করা যাবে।

*    অল্প তেল ঢেলে ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিন। একেক পাশে সাত-আট মিনিট করে অল্প আঁচে ভাজুন। কোনো পানি লাগবে না, নিজের পানিতেই সিদ্ধ হবে।

*    দুই পিঠই ভালো করে ভেজে হালকা পোড়া পোড়া ভাব হবে, কিন্তু পুড়বে না।

No comments:

Post a Comment