Sunday, October 26, 2025

নারকেল দুধে শাপলা ইলিশ

 

উপকরণ


শাপলা ডাঁটা এক আঁটি, নারকেল দুধ এক কাপ, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, লবণ স্বাদমতো, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ইলিশ মাছের মাথা দুটি, সয়াবিন তেল সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পানি সিকি কাপ, কাঁচা মরিচ চার-পাঁচটি এবং টালা জিরা গুঁড়া আধা চা চামচ।


যেভাবে তৈরি করবেন


*    শাপলা ডাঁটা কেটে ধুয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে পানি ও লবণ দিন। বলক এলে শাপলা ডাঁটা দিয়ে দু-তিন সেকেন্ড রেখে পানি ঝরিয়ে নিন।

*    ইলিশের মাথা চার টুকরা করে কেটে ধুয়ে লবণ, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে মেখে সয়াবিন তেলে মুচমুচে করে ভেজে তুলে নিন।

*    এই তেলে পেঁয়াজ কুচি হালকা ভেজে সব মসলা ও লবণ দিয়ে সামান্য পানিসহ কষিয়ে নিন। এরপর শাপলা ডাঁটা দিয়ে ভালো করে কষান। তারপর নারকেল দুধ দিয়ে চুলার আঁচ কমিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে ভাজা মাছের মাথা দিয়ে ঢেকে দিন।

*    নামানোর আগে টালা জিরা গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

No comments:

Post a Comment