Tuesday, October 14, 2025

কলার বরফি

 


 ২-৩ টেবিল চামচ ঘিয়ের মধ্যে এক কাপ আটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ কমিয়ে নাড়তে নাড়তে আটার রং বদলে যাবে। তখন যোগ করুন সামান্য একটু সুজি। নাড়তে থাকুন। এর পর যোগ করুন পাকা কলার ক্বাথ এবং গুড়। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে। ছড়িয়ে দিন কাজুবাদামকুচি। সমস্ত উপকরণ শুকনো হয়ে এলে থালায় চারিয়ে দিন। ঠান্ডা হলে বরফির মতো কেটে নিলেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের মিষ্টি।

No comments:

Post a Comment