Wednesday, October 8, 2025

মাদ্রা

 


হিমাচলের সিড্ডুর কথা শুনেছেন হয়তো। তবে এখানকার আর একটি খাবার হল মাদ্রা। সেদ্ধ করা কাবলি ছোলা এবং দই দিয়ে তৈরি হয়। নুন দিয়ে কাবলি ছোলা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হয়। একটি পাত্রে টকদই নুন, জিরেগুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা হয়। কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে আঁচ কমিয়ে ফেটিয়ে নেওয়া দই রান্না করতে হবে। যোগ করতে হবে কাঁচালঙ্কা। ক্রমাগত খুন্তি নাড়তে হবে মিনিট ৫-১০। তার পর সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে রান্না করে নিলেই তৈরি মাদ্রা। স্বাদে ভারসাম্য আনতে একটু চিনি যোগ করা যেতে পারে।

No comments:

Post a Comment