Saturday, November 22, 2025

টক্সিক নারী কি জেনেটিক সুইসাইড করে?

 


যে সব নারী ফেসবুকে টক্সিক আচরণ করে, তারা মূলত পুরুষের মনোযোগ চায় ও অন্য নারীদের অবদমন করতে চায়। তারা প্রমাণ করার চেষ্টা করে, আমি বেশি স্মার্ট, বেশি নৈতিক, বেশি desirable।" এটা প্রাচীন যৌনতার প্রদর্শনীর একটি অংশ, যেখানে “মর্যাল সুপেরিয়রিটি” হয়ে উঠেছে আধুনিক সৌন্দর্য। যে নারী কথা, গুজব, বা মানহানির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী নারীকে উপজাতি থেকে বিচ্ছিন্ন করতে পারত, সে পুরুষের মনোযোগ, খাবার ও প্রজননের সুযোগ পেত। অর্থাৎ, টক্সিসিটি ছিল অস্তিত্ব রক্ষার একটি কৌশল।

প্রাগৈতিহাসিক সময়ে পুরুষ শারীরিকভাবে শক্তিশালী ছিল, এজন্য নারী বেছে নিয়েছিল মনস্তাত্ত্বিক অস্ত্র, তারা বর্শার পরিবর্তে মানুষের দিকে তিরস্কার ও অপমান ছুঁড়ে দিয়েছিল। নারীর অস্ত্র ছিল গুজব, হ্যারাসমেন্ট, অপমান ও তিরস্কার। একজন নারী অন্য নারীর সম্মানহানি করেছিল যেন সে পুরুষের কাছে অবিশ্বস্ত, ব্যাশ্যা, বহুগামী ও কলঙ্কিত হয়ে ওঠে, সে তার সাথে জেনেটিক লেভেল থেকে প্রতিযোগিতা করেছিল, যেন প্রতিযোগী নারীর জিনকে পৃথিবী থেকে মুছে দিতে পারে। এখনো নারীর ডিএনএ তে প্রস্তর যুগের "Reputation war" রয়ে গেছে।
আদিম সমাজে টক্সিসিটি শুধু আক্রমণ নয়, একটি বন্ডিং মেকানিজম ছিল। দুই বা তিন নারী একসাথে যদি অন্য কাউকে নিয়ে সমালোচনা করত, তাদের মধ্যে strong alliance তৈরি হতো — যা উপজাতিতে food sharing, childcare, বা male protection বাড়াতো। তাই টক্সিসিটি ছিল সামাজিক ইউনিটি তৈরির একটি প্রসেস। আজকের “group chat gossip” বা “comment alliance” সেই প্রাচীন প্রবৃত্তির ডিজিটাল সংস্করণ।
উপজাতিতে সামাজিক স্তরবিন্যাস বজায় রাখা দরকার ছিল; টক্সিসিটি সেই স্তরবিন্যাস বজায় রাখতো। যেসব নারী অন্যদের ডমিন্যাট করতে পারত, তাদের সামাজিক স্ট্যাটাস ও প্রজনন সফলতা বেড়ে যেত। তাই টক্সিসিটি একধরনের "social status algorithm" হিসেবেও কাজ করেছিল।
তবে বুদ্ধিমান নারীরাই সবচেয়ে কার্যকরভাবে টক্সিক হতে পারত। যে নারী কৌশলে অন্যকে অপমান করে নিজেকে ভিকটিম বা নৈতিক হিসেবে উপস্থাপন করতে পারত, সে উপজাতির সহানুভূতি ও সামাজিক সমর্থন পেত। এতে তার social intelligence, theory of mind, এবং language skill উন্নত হতো — যা মানব মস্তিষ্কের বিবর্তনে অনেক বিশাল ভূমিকা রেখেছে। অর্থাৎ, টক্সিসিটি পরোক্ষভাবে মানব মস্তিষ্কের উন্নয়নেও অবদান রেখেছে।
আর এটাকে বলা হয় " Intersexual Competition"! মানব সমাজে নারীকেন্দ্রিক স্ক্যাম এতবেশী শক্তিশালী হওয়ার পেছনে মূল কারণই হলো প্রাগৈতিহাসিক সময় থেকে নারী স্ক্যাম বা কলঙ্ককে বর্শা হিসেবে ব্যবহার করে আসছে।
একজন নারী কারো উপর ব্যঙ্গাত্মক বা তুচ্ছ মন্তব্য করলে—লাইক, রিঅ্যাকশন, বা সাপোর্ট কমেন্ট পায় যা ক্ষণিকের জন্য তার মস্তিষ্কে dopamine surge তৈরি করে। এটা তার মস্তিষ্কের সেই প্রাচীন স্ট্যাটাস রিওয়ার্ড সার্কিটকে ট্রিগার করে, যা একসময় উপজাতিদের মধ্যে সামাজিক অবস্থান নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ ছিল।
আজকের ডিজিটাল ইকোসিস্টেমে attention = sexual currency। যেসব নারী নিয়মিত বিতর্ক, টক্সিক পোস্ট, বা কনফ্লিক্টে থাকে—তারা অনিচ্ছাকৃতভাবে পুরুষদের মস্তিষ্কে “availability signal” পাঠায়। এতে তারা শর্ট টার্ম ম্যাটিং বেশি পায়, কিন্তু লং-টার্ম ট্রাস্ট ভ্যালু হারিয়ে ফেলে। বিবর্তনীয়ভাবে এটা হলো misfire adaptation — যা একসময় তাদের টিকে থাকার জন্য উপযোগী ছিল এখন self-defeating।
আমাদের মস্তিষ্ক প্রস্তর যুগের সার্কিট দিয়ে তৈরি,
কিন্তু আমরা বাস করছি সার্ভার যুগে। তাই পুরোনো সামাজিক প্রতিযোগিতার প্রোগ্রামগুলো এখন অনলাইনে বিকৃত ও ধ্বংসাত্মক রূপ নিচ্ছে— যেখানে “status war” হয়ে গেছে “comment war”।

No comments:

Post a Comment