Saturday, November 22, 2025

আমাদের ব্রেনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, পরিচিত বাস্তবতা যন্ত্রণাদায়ক হলেও নির্ভরযোগ্য।।


আপনি কি জানেন, আপনার সন্তানকে আপনি নিজেই BDSM করতে বাধ্য করছেন? আমরা ভালোবাসা কার কাছ থেকে শিখি? আমরা ভালোবাসা শিখি আমাদের পরিবার, প্রতিবেশী ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে। আপনি যদি শৈশবে আপনার সন্তানকে ভালোবাসার পাশাপাশি আক্রমণ ও আঘাত করেন,

তার ব্রেন ভেবে নেবে "ভালোবাসা আসলে একটি পেইন”! যে সম্পর্কে পেইন নেই, তারা সেটাকে ডেঞ্জার ও থ্রেট মনে করবে কারণ আমাদের ব্রেন পরিচিত বাস্তবতাকে তার জন্য সেফ ও সিকিউর মনে করে। যে মানুষটি জন্মের পর থেকে কষ্ট পেয়ে বেড়ে উঠেছে, তার কাছে কষ্টই সবচেয়ে পরিচিত ও আপন আর তাই নিষ্ঠুর মানুষকেই তার আপন ও কাছের মনে হবে। আমাদের ব্রেনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, পরিচিত বাস্তবতা যন্ত্রণাদায়ক হলেও নির্ভরযোগ্য।।

ভবিষ্যতে সে এমন সব মানুষের সাথে সম্পর্ক করবে, যার মাধ্যমে এ ধরনের পেইন রিক্রিয়েট করা যায়। সে বার বার একই ব্যথা ফিরে পেতে চাইবে। সে এমন মানুষ নির্বাচন করবে যে তাকে তিরস্কার, বিদ্রুপ, অবরোধ, অপমান, প্রত্যাখ্যান, নির্যাতন, শাসন ও শোষণের মাধ্যমে যৌনসুখ দেবে। সে সিরিয়াল কিলার, সন্ত্রাসী ও সাইকপ্যাথদের প্রতি আকর্ষণ প্রকাশ করবে।
BDSM এর মানে হলো “Bondage and Discipline, Dominance and Submission, Sadism and Masochism”। আমরা শৈশবে এসব আচরণ আমাদের পরিবার, সিনিয়র ও শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকি। সারাজীবন আমরা এই ট্রমা থেকে নিজেকে হিল করতে পারি না, এজন্য আমরা চাই এমন কাউকে, যে আমাদের বেঁধে ফেলবে (Bondage) , ডিসিপ্লিন সেট করবে (Discipline), শাসন করবে(Dominance), শোষিত হবে (Dominance), সে অন্যকে কষ্ট দিতে চাইবে ( Sadism ) ও নিজে কষ্ট পেতে চাইবে (Masochism)। রোম্যান্টিক সম্পর্কে জড়িত হওয়ার পরও তারা বয়ফ্রেন্ডকে প্রতিনিয়ত স্যাটায়ার, সার্কাজম করবে। মাইনর ইস্যুতে হাইপার ফোকাস ও ওভার এনালায়সিস করবে। তারা বারবার প্রত্যাখ্যাত হবে ও বারবার ফিরে আসবে। এ যেন একটি ইটারনাল লুপ।
জন্মের প্রথম ৪ বছরে একজন শিশুর মস্তিষ্কে ১৫০০ ট্রিলিয়ন নিউরাল কানেকশন তৈরি হয়। আপনি যদি একজন শিশুকে সবসময় শাসন, শোষণ, অপমান ও শৃঙ্খলা মেনে চলতে ফোর্স করেন, তার মধ্যে আনকনসাসলি বিডিএসএম এনকোড হয়ে যায়। বিডিএসএমের পেছনে আরও অসংখ্য ফ্যাক্টর আছে যেমন নতুনত্ব অনুসন্ধান, অ্যাডভেঞ্চার অথবা ডমিন্যান্স ও সাবমিশনের প্রতি মানুষের আসক্তি কিন্তু শৈশবের ট্রমা এক্সট্রিম বিডিএসএম মেন্টালিটি ট্রিগার করতে পারে।
( তবে সম্মতি ও সীমানা মেনে BDSM প্রাক্টিস নেগেটিভ নয়, এটি স্ট্রেস ও পেইন রিলিফ করে, মস্তিষ্ক থেকে এন্ডোরপিন, ডোপামিন ও অক্সিটোসিন নি:স্বরণ করে, যা আমাদের জন্য কল্যাণকর)

No comments:

Post a Comment