উপকরণ: দু ফালি থোড়, চিংড়ি মাছ, নারকেলকোরা আধ কাপ, আদা বাটা আধ চা চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, চার পাঁচটা কাঁচা লঙ্কা,শুকনোলঙ্কা দুটো, অল্প হলুদের গুঁড়ো, নুন,চিনি প্রয়োজনমতো, পাঁচফোড়ন আধ চা চামচ।
প্রণালী: থোড় আলুভাজার মত সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে চটকে নিন। ভাপিয়ে নিতেও পারেন। চিংড়িমাছ ভেজে তুলে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন ,শুকনোলঙ্কা এবং কাঁচালঙ্কা ফোড়ন দিন। চটকানো বা ভাপানো থোড় ঢেলে একটু নাড়াচাড়া করে নুন,চিনি,আদা বাটা দিয়ে নেড়ে নিন। অল্প জল দিয়ে ঢাকা দিন। অল্প জল থাকতে নারকেলকোরা ও ভাজা চিংড়ি মাছ দিয়ে নাড়ুন। জল শুকিয়ে এলে পোস্ত বাটা জলে গুলে থোড়ের ওপর দিয়ে নেড়ে চেড়ে বেশ মাখো মাখো হলে গ্যাস অফ করে দিন।
No comments:
Post a Comment