Friday, November 21, 2025

স্কিন বেসড ইগো থেকে বের হয়ে আসুন।

 


সুন্দর ও অসুন্দর আপেক্ষিক ব্যাপার। কুকুরের কাছে বিষ্ঠা সুন্দর। গোবরে পোকার কাছে গোবর হলো মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। সাপের চোখে মানুষ দেখতে আগুনের মতো কারণ সে ইনফ্রারেড রশ্নিতে দেখে। পাখির চোখে আমাদের চেহারা বিকৃত কারণ সে দেখে মাইক্রোস্ট্র্যাকচার। সুন্দর বলতে কিছু নেই। নারীর স্তন আর পশ্চাৎদেশে চর্বি জমে থাকলে পুরুষের সুন্দর লাগে। চামড়া মসৃণ হলে সে কবিতা লিখে কারণ এসব ইস্ট্রোজেন, এন্ড্রোয়েড ও গাইনোয়েড ফ্যাটের প্রভাব। বোকারা সৌন্দর্য দ্বারা বিব্রান্ত হয়। একজন জ্ঞানী জানে সৌন্দর্য একটা ইল্যুশন। মানুষের প্রকৃত সৌন্দর্য তার জ্ঞান, বুদ্ধি, নৈতিকতা ও প্রতিশ্রুতিবদ্ধতায়। তার ক্ষমা, ভালোবাসা, আত্মত্যাগ, সহনশীলতা, বীনয়, মানবতা আর বিশ্বস্ততাই আসল সৌন্দর্য। স্কিনের সৌন্দর্য হলো শারীরিক ও মানসিক সুস্থতার একটি ইন্ডিকেটর। আর এটা ন্যাচারাল হতে হয়।

কৃত্রিমভাবে নিজেকে সুন্দর প্রমাণ করে মানসিক শান্তি পাওয়া যায়, সুস্থ ও স্বাভাবিক থাকা যায় না। যার শরীর ও মন অসুস্থ, সে কখনোই সুন্দর নয়, সে তার প্রকৃত সৌন্দর্য কখনো অনুধাবন করতে পারে না। স্কিনের বাইরেও মহাবিশ্বে আরও অসংখ্য ফ্যাক্টর আছে। স্কিনকেন্দ্রিক সৌন্দর্য হলো যৌনতার বিজ্ঞাপন। আমি কোনো প্রোডাক্ট নই যে আমাকে এ বিজ্ঞাপনে পার্টিশিপেট করতেই হবে। নিজেকে প্রোডাক্ট না ভেবে জীবন ভাবতে শিখুন। আইটেম গার্ল নয়, একজন চিন্তাশীল মানুষ হয়ে উঠুন৷ শারীরিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, এটা চিরকাল এক থাকে না।
স্কিনের উপর গড়ে ওঠা সম্পর্কগুলো স্কিন ফ্যাকাসে হয়ে গেলে বিলুপ্ত হয়ে যায়৷ আপনি যদি নিজেকে আইটেম গার্ল ও প্রোডাক্ট প্রমাণ করে সুখবোধ করেন, তাহলে আপনাকে একসময় হতাশ হতে হবে কারণ আমরা কেউই সবার চোখে সুন্দর নয়। স্কিন বেসড ইগো থেকে বের হয়ে আসুন। মানুষ নয়, আপনি নিজেই নিজেকে বডি শেমিং করেন কারণ আপনি নিজের বডিকে এমনকিছু প্রমাণ করতে চান যা অবাস্তব ও মিথ্যা। অবাস্তব ও মিথ্যার উপর গড়ে ওঠা ইগো একদিন ভেঙে যায়। কিন্তু জ্ঞান,মূল্যবোধ, নীতি ও নৈতিকতা সমাজকে ঐক্যবদ্ধ করে, মানুষের প্রতি সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করে।

No comments:

Post a Comment