Tuesday, November 11, 2025

ডিমের জালি কবাব

 


উপকরণ:

৩টি সেদ্ধ ডিম

১ টি সেদ্ধ আলু

২ টেবিল চামচ পুদিনা পাতা বাটা

১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি

১ টেবিল চামচ ধনেপাতা কুচি

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ চা চামচ গরম মশলা গুঁড়ো

১ চা চামচ লঙ্কার গুঁড়ো

আধ চা চামচ জায়ফল-জয়িত্রী গুঁড়ো

১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি

২ টেবিল চামচ ভাজা পেঁয়াজ (বেরেস্তা)

২ টেবিল চামচ লেবুর রস

৩ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো

স্বাদমতো নুন

২ টি পাউরুটি

৩ টি ডিম

প্রয়োজন মতো সাদা তেল

প্রণালী:

একটি বড় পাত্রে ডিম সেদ্ধ গ্রেড করে নিয়ে তার সঙ্গে সেদ্ধ আলু খুব ভাল করে মেখে নিন। এ বার সেই মিশ্রণ একে সব রকম বাটা মশলা ও গুঁড়ো মশলা ভাল করে মিশিয়ে নিন। এ বার পাউরুটিগুলি জলে ডুবিয়ে, জল চিপে গুঁড়ো করে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিন। সঙ্গে খানিকটা বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। এ বার মিশ্রণটি ঘণ্টা খানেক ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে মিশ্রণটি বার করে গোল গোল চ্যাপ্টা কবাবের আকারে গড়ে নিন। একটি পাত্রে ডিমের সঙ্গে সামান্য নুন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিন। কবাবগুলি ডিমে ডুবিয়ে ডুবো তেলে দিয়ে দিন। লালচে হয়ে এলে তুলে নিন। স্যালাড ও চাটনির সঙ্গে পরিবেশন করুন ডিমের জালি কবাব। মেয়োনিজ় আর কাসুন্দি দিয়ে একটি সস্ বানিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের এই রেসিপি।

No comments:

Post a Comment