Tuesday, November 11, 2025

কুৎসিত ফিল করানো

 




বিয়ের দুই এক বছরের মাথায় বাইকে ওঠার সময় আমার বরের সাথে আমার একটা কুৎসিত ঝগড়া লেগেছিল।

ওই সময়ে আমার ওজন বাড়তে শুরু করেছিল মাত্র। বাইকে ওঠার সময় বর মজা করে বলেছিলেন,
ইশ কত ভারি হয়েছ তুমি, বাইক একদিকে হেলে গেল!
এটা শুনেই সাথে সাথে আমার ট্রমা ট্রিগার হয়ে গিয়েছিল।
এত বাজে ভাবে ঝগড়া করেছিলাম যে বর এখনও সেটা মনে রেখেছেন। সেই ট্রমা'র শুরুটা কত আগে আমার মনেও নেই।
ছোটবেলা থেকে একটা মেয়ের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে যতরকম ভাবে কনফিডেন্স ভাংগা সম্ভব, আমার ধারণা I faced almost all of it.
ছোটবেলা থেকেই আমার হরমোনাল অ্যাকনি'র সমস্যা প্রকট। একবার স্কিন ভাল তো একবার দেখার উপায় নেই এমন অবস্থা!
যখন প্রেম ছিল, আমার এমন একটা পিম্পল ব্রেক আউটের সময়ে এক্সের মুখে শুনেছিলাম,
তুমি আর অমুক মেয়ে যখন পাশাপাশি দাড়িয়েছিলে, ওর স্কিনটা আমি দেখলাম, একদম ফ্রেশ, ক্লিন, সুন্দর। আর তোমার মুখের দিকে তাকিয়ে জানো, আমার গা শিরশির করে উঠলো; এত দাগ!
I felt the chill within my bones. গলা ধরে এসেছিল। চোখ ফেটে কান্না এসেছিল।
ইন ফ্যাক্ট একটা সময়ে এটাও শুনেছি, তোমার অমুক কাজিন কি সুন্দর লম্বা! কি সুন্দর লাগে দেখতে। ইশ তোমার হাইট এত কম!
নিজের কাজিন-বোনের সাথে এই তুলনা শুনে আমার মনে হয়েছিল কেউ ক্রমাগত বুকের ভেতর পিন ফোটাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে নাটক টিমে ছিলাম। সেখানে এক বড় ভাই হাসতে হাসতে বলেছিলেন, তোর তো দাঁত উঁচু!
একটা সময় ছিল যখন আমি খুব সুন্দরী, ঝা চকচকে মেয়ে দেখলে কুকড়ে যেতাম। ওই জায়গা থেকে পালিয়ে যেতে চাইতাম। মনে হত এই জায়গায় I am the ugliest one!
একটা মেয়েকে অনেক ভাবে ভাঙা যায়। তার মধ্যে সবচেয়ে জঘন্যতম উপায় হচ্ছে তাকে কুৎসিত ফিল করানো।Trust me, it breaks you in piece by piece.
আজকে সাকিয়া হক লাইভে যখন বলছিলেন, he made me feel the ugliest- আমার রাগে- কষ্টে অসহ্য লাগছিল।
এত কোয়ালিফাইড, স্মার্ট , ওভার অ্যাচিভার মেয়ে যখন কাকুতি মিনতি করে নিজের সংসার, স্বামী, সম্পর্ক বাঁচানোর জন্য বলে -কি করব আমি? লম্বা হব? ফরসা হব? সুন্দর হব?
কি পরিমাণ আগলি ফিল করলে একটা কনফিডেন্ট, আপফ্রন্ট, স্মার্ট মেয়ে এই কথাগুলো বলতে পারে!
সত্যি কথা বলতে চেহারা, রুপ, সৌন্দর্য দিয়ে আপনি দুনিয়ার কোন ছেলেকেই আটকাতে পারবেন না যদি না সে আপনাকে ভালবাসে, আপনাকে মন থেকে চায়।
প্রিন্সেস ডায়ানা'র মত পরম সুন্দরীও প্রিন্স চার্লসকে আটকে রাখতে পারেনাই; অ্যান্জেলিনা জোলিকেও ব্র্যাড পিট ছেড়ে দিয়েছে।
ঐশ্বরিয়া রাই কে ঘরে রেখে অভিষেক চিট করেছে আরেকজনের সাথে।
আজ আমার বর আমাকে ভালবাসেন বলে আমার মুখের দাগও তার ভাল লাগে। আমাকে মুগ্ধ চোখে দেখে বলেন you are beautiful!
আল্লাহ না করুক, কোনদিন যদি উনি আমাকে ভালবাসা বন্ধ করে দেন, আমার ক্লিয়ার স্কিন থাকলেও উনার আমাকে আর ভাল লাগবেনা।
এইজন্যই, শুধুমাত্র এইজন্যই বলি, মেয়েরা- প্লিজ নিজেদের দিকে একটু তাকিও। নিজের পায়ের তলার মাটি শক্ত রেখো। আজকে যার জন্য তুমি তোমার সব ছাড়তে রাজি সে একদিন তোমাকে ছুড়ে ফেলে দিতে দুইবারও চিন্তা নাও করতে পারে।
অন্তত কেউ আপনার সাথে এমন করলে তাকে আপনি ঘাড় ধরে পুলিশে দিতে পারবেন। নিজের সাথে অন্যায় হলে সেটার শক্ত মনে প্রতিবাদ করতে পারবেন।

অনিমা চৌধুরী

No comments:

Post a Comment