একটু বড় আটার লেচি নিয়ে বেলে ফেলুন। এ বার তাওয়ায় সেঁকে নিন ভাল করে। ওই তাওয়ায় অল্প তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে অমলেট বানিয়ে নিন। অমলেট পুরোপুরি হওয়ার আগে বানিয়ে রাখা রুটি বসিয়ে দিন তার উপর। এ বার আর একটু তেল দিয়ে ভেজে নিন। মাঝে কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো সস্ দিয়ে রুটিটি ভাঁজ করে দিন। আরও একটু কড়া করে ভেজে নিন এপিঠ-ওপিঠ। তৈরি হয়ে যাবে মুচমুচে রুটি র্যাপ।
No comments:
Post a Comment