Tuesday, November 25, 2025

জলপাই দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি

 


উপকরণ

পাঁচমিশালি মাছ ২৫০ গ্রাম, শর্ষের তেল ১ টেবিল চামচ, জলপাই ৩-৪টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ ও কাঁচা মরিচ ২টি।

প্রণালি

তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। সব মসলা কষিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছ ও জলপাই দিন। সেদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন। 

No comments:

Post a Comment