উপকরণ
মসুর ডাল এক কাপ, ডিম চারটি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, তেজপাতা দুটি, দারচিনি ছোট দুই টুকরা, এলাচ দুটি, টমেটো একটি, কাঁচা মরিচ দুটি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, টালা জিরা গুঁড়া এক চা চামচ এবং ধনেপাতা কুচি সাজানোর জন্য।
যেভাবে তৈরি করবেন
* পাত্রে অল্প তেল গরম করে সিদ্ধ ডিমগুলোতে সামান্য হলুদ গুঁড়া ও লবণ মেখে হালকা ভেজে তুলে রাখুন।
* পানি ও সামান্য লবণ দিয়ে ডাল সিদ্ধ করুন।
* কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর সব গুঁড়া মসলা ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
* কষানো মসলার মধ্যে সিদ্ধ করে রাখা মসুর ডাল ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন।
* এরপর কাঁচা মরিচ ফালি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
* রান্না হয়ে এলে টালা জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment