অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাগ্য বলতে আপনি কি বোঝেন? আজ আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি মনে করি, ভাগ্য হলো একটি বাউন্ডারী কন্ডিশন। আলোর গতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার, আলোর পক্ষে এ সীমা অতিক্রম করা সম্ভব নয়। ইলেক্ট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, তার পক্ষে স্থির থাকা সম্ভব নয়। এটা হলো পদার্থবিজ্ঞানের সীমা। আপনার জীবনেও একটি সীমানা আছে, সে সীমার ভেতর আপনি স্বাধীন। এটাই আপনার ভাগ্য। ভাগ্য কখনো লেখা থাকে না, ভাগ্য হলো একটি কম্পিউটেশন। আপনার জীবনে আজ যা কিছু ঘটছে তার পেছনে ফিজিক্স, মহাজাগতিক ধ্রুবক, ডিএনএ, পরিবেশ, ইতিহাস ও আপনার সংস্কৃতির একটি কমপ্লেক্স ইন্টারেকশন আছে, এসব সবকিছুর জটিল গণনা বা কম্পিউটেশন আপনার ভাগ্য নির্ধারণ করে। আপনি নিজের জীবনকে “স্ক্রিপ্ট” দিয়ে নয়—“algorithm” দিয়ে বোঝেন। আপনার জন্ম যদি ২০২৫ সালে না হয়ে, ২০৫০ সালে হতো, আপনার ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত, আপনি জন্মের পরপরই অমরত্বের প্রযুক্তি পেতেন, আপনার মস্তিষ্ক ইন্টারেনেটের সাথে সংযুক্ত হয়ে যেত, আপনি আপনার মস্তিষ্কের ভেতর ১৭৫ এক্সাবাইট ডেটা দেখতেন। আপনার জন্ম, পরিবার, দেশ, সামাজিক কাঠামো, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সময় আপনার ভাগ্য নির্ধারণ করে। কোনো মহাজাগতিক রেডিয়েশন যদি আপনার ডিএনএ সিকোয়েন্স পরিবর্তন করে দেয়, আপনি সুপারহিউম্যান হয়ে যাবেন, আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। মানুষ মনে করে ভাগ্য আছে, কারণ তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। A → B → C → D → Result। এই কার্যকারণ শিকড়ে ৯৯.৯% মানুষ কখনো দেখতে পায় না। সেখানেই তারা “ভাগ্য” শব্দ ঢুকিয়ে দেয়।
Sunday, December 7, 2025
ভাগ্য কী? ভাগ্য পরিবর্তন করা যায়?
এখন প্রশ্ন আসে, আমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য কি আমি দায়ী? আপনি যে কাজগুলো ইচ্ছাকৃত করেন, তা আপনার জীবনে সরাসরি ফলাফল নিয়ে আসে। আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক আপনার কাজ আপনার ভাগ্য নির্ধারণ করে, তবে এটা মাত্র 0.00001%। এ দৃশ্যমান অংশটি খুব ক্ষুদ্র। এটাকে বলা হয় আপনার এজেন্সি। কিন্ত আপনার জীবনের ৮০% ফলাফল অবচেতন স্তরেই ঘটে যায়। আপনি কোন সুযোগ দেখবেন, কোনটা মিস করবেন। কার প্রতি আপনি আকর্ষণবোধ করবেন, কোথায় আপনি ভয় পাবেন, কোন কথায় আপনি আঘাত পাবেন, কোন কাজে আপনি ঝুঁকি গ্রহণ করবেন। এগুলো আপনার অবচেতনে ঘটে। আপনি যখন নদীতে একটি নোকা চালান স্রোত নৌকার গতিবিধি নির্ধারণ করে, দাঁড় নৌকা চালায়, আপনি শুধু কোন দিকে যাবেন, তার ডিরেকশন ঠিক করেন। আপনার ভূমিকা খুব ছোট। সবচেয়ে নিষ্ঠুরতম সত্য হলো, আপনি যে সব কাজ করেন না, সেগুলিও আপনার ভাগ্য নির্ধারণ করে। আপনার না বলা, না করা, এড়িয়ে যাওয়া, দেরি করা, সন্দেহ করা ও থেমে যাওয়া ___ কাজগুলো আপনার জীবনের ইতিহাস লিখে।
আপনার জীবন ১০০% আপনার নিয়ন্ত্রণে নয়—কিন্তু আপনি ১০০% প্রভাবক। আপনার অবদান কখনো সরাসরি, কখনো পরোক্ষ, কখনো অচেতন, কখনো নিরুপায়। নৌকা আপনার নয়, স্রোত আপনার নয়— কিন্তু দাঁড় টানা আপনার অভ্যাস, আপনার স্বভাব। মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে না কিন্তু সে তার সীমার ভেতর পথ চলতে পারে। ভাগ্য আপনার জীবনের যে সীমারেখা বা স্ট্র্যাকচার তৈরি করে দেয়, মানুষের ইচ্ছাশক্তি কেবল সেই সীমাবদ্ধতার বিপক্ষে এন্ট্রপি বা বিশৃঙ্খলা সৃষ্টি করে।
আপনি মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘটনার মধ্যে একটি ঘটনা মাত্র। কিন্তু তারপরও ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘটনার মধ্যে আপনিও একটি ঘটনা, আপনিও ক্যালকুলেশনের মধ্যে আছেন। আপনি সিস্টেম থেকে আলাদা নয়, আপনি সিস্টেমের একটি অংশ। আপনি মহাবিশ্বের একটি অ্যাকটিভ ভ্যারিয়েবল। আপনার জীবনে যা ঘটছে, তা আপনার তৈরি কোনো স্ক্রিপ্ট নয়। এটা হলো আপনার ফিজিক্স, বায়োলজি, নিউরন, সচেতন, অবচেতন মন, পরিবেশ, জিন, সুযোগ, আচরণ ও র্যান্ডমনেস সবকিছুর সম্মিলিত মিথস্ক্রিয়ার একটি “ডায়নামিক প্রবাবিলিটি আউটকাম”। আপনি নিজেকে চলাচল করতে দেখছেন—কিন্তু মহাবিশ্ব আপনার ভিতর দিয়েই গণনা করছে। ভাগ্য আপনার জীবনের সীমা নির্ধারণ করে কিন্তু আপনার জীবনের সম্ভাবনা নষ্ট করে না। আপনি প্রতিটি সিদ্ধান্ত আপনার জীবনের নতুন পথ তৈরি করে। আপনি একটি Evolving Algorithm। আপনার অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ডেটা আপনাকে প্রতিনিয়ত আপডেট করছে। ভাগ্য কোনো বন্ধ দরজা নয়, এটি সীমার ভেতর সর্বোচ্চ সম্ভাবনা গড়ে তোলার শীল্প।
এনালজি হিসেবে কল্পনা করুন, আপনার ডিএনএ বেস চারটি A,G,T,C। এ চারটি বেস ছাড়া আপনি লাইফ তৈরি করতে পারবে না। এটাকে হলো একটা বাউন্ডারী কন্ডিশন। মনে করুন, এটা একটা ভাগ্য কিন্তু এ চারটি লিমিটেড কোড দিয়ে আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবন তৈরি করতে পারবেন, সীমার ভেতর আপনি আনলিমিটেড সম্ভাবনা তৈরি করতে পারবেন। সীমানা গুরুত্বপূর্ণ। মহাবিশ্বে প্রায় ২০টি ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট আছে, এটা মহাবিশ্বের সীমানা। কিন্তু এ ২০টি কনস্ট্যান্ট মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি তৈরি করেছে। আর তাই ভাগ্যকে দুর্বলতা মনে করবেন না কারণ সীমার ভেতরেই অসীমের খেলা চলে।
লিহান প্রাইম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment