যা লাগবে:
ধনে পাতা
চাল
রসুন
গাজর
পেঁয়াজ
অলিভ অয়েল
সবুজ মটরশুঁটি
সামান্য জিরা
লবন
গোলমরিচ
এবং চিকেন
প্রথমে চিকেন সেদ্ধ করে নিতে হবে।চিকেন স্টক দিয়ে ধনেপাতা মিক্সারে ভালো মতো পেস্ট করে নিতে হবে।
একটা পাত্রে পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন কুচি তৈরি করে রাখতে হবে।
কড়াইয়ে সামান্য অলিভ অয়েল দিয়ে গরম হলে গোটা জিরে ভেজে নিতে হবে।তারপর তাতে গাজর, পেঁয়াজ, রসুন দিতে হবে।অল্প আঁচে ভাজা ভাজা হয়ে এলে চাল ও চিকেন তাতে যোগ করতে হবে।শেষে ধনেপাতা পেস্ট।চালের পরিমাপ ও পেস্টের পরিমাপের সমানুপাতিক অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এবার মটরশুঁটি দিয়ে ঢাকনা দিয়ে স্টিমে বসাতে হবে।
আপনার সিলান্ট্রো রাইস তৈরি।গোলমরিচ ও লবন পরিমাপ মতো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।যদি ধনেপাতা পছন্দ করেন,গ্যারান্টি ঠকবেন না!
যেহেতু পেরুর নিজস্ব চাল পাবেন না, এখানকার যেকোনও চালই ব্যবহার করতে পারেন।
No comments:
Post a Comment