প্রথমে দুটো গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।
তারপর একটা গ্রেটার সাহায্য গ্রেড করে নিন।
গ্রেট করা গাজর দু চামচ গুঁড়ো দুধ এক চামচ দই সামান্য নুন এক চিনি দিয়ে ভালো করে পেষ্ট বানিয়ে নিন।।
এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে গাজরের পেষ্ট দিয়ে নেড়ে নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাতে থাকুন। গ্যাসের আঁচ কম করে রাখবেন। যখন চালের গুঁড়ো গাজরের জল শুকিয়ে দেবে ও ডোয়ের আকার নেবে তখন নামিয়ে ঢেকে রেখে দিন।
একটু ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নিন। এবার ঢাকা দিয়ে রেখে দিন।
এবার পুর বানিয়ে নিন।
অর্ধেক নারকেল কোরা এক কাপ খোয়া ক্ষীর গ্রেড করে নিতে হবে,চিনি অথবা গুড়,দু চামচ কাজুবাদাম কুচি একটু কিসমিস একটু মধু দিয়ে ভালো করে মেখে নিন।
এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে ফুটতে দিন।
এবার গাজর চালের গুঁড়ো দিয়ে মাখা ডো থেকে লেচি কেটে গোল করে পাকিয়ে বাটির সেপে করে তাতে একটু বেশি করে নারকেল খোয়া ক্ষীর এর পুর দিয়ে লম্বা করে গড়ে একটা ছোট চিমটি ( সন)দিয়ে পাতার ডিজাইন করে নকশা করে ফুটতে থাকা জলের উপর একটা ঝাঁঝরা থালাতে ঘি ব্রাশ করে পিঠে গুলো সাজিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন।
১৫ মিনিট পর ঢাকা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন খেজুর গুঁড়ো দিয়ে।
No comments:
Post a Comment