Wednesday, December 31, 2025

পুর ভরা সিম ভাজা

 


উপকরণ

৫-৬টি তাজা সিম

৩ টেবিল চামচ নারকেলবাটা

১ টেবিল চামচ সর্ষে-পোস্তবাটা

১ চা-চামচ কালোজিরে

১ চা-চামচ কাঁচালঙ্কা বাটা

স্বাদমতো নুন

আধ চা-চামচ হলুদ

৪ টেবিল চামচ বেসন

২টেবিল চামচ চালের গুঁড়ো

স্বাদমতো চিনি

আধ চা-চামচ বেকিং পাউডার বা খাওয়ার সোডা

প্রণালী: 

সিম ধুয়ে দুই প্রান্ত কেটে, লম্বালম্বি ছুরি দিয়ে ফালা করে নিন। ভিতর থেকে বীজ বার করে নিন। চামচ বা ছুরির সাহায্যে সিমের ভিতরটা পরিষ্কার করে নিলেই দেখতে পকেটের মতো হয়ে যাবে। এবার অল্প নুন-তেল মাখিয়ে সিম ভাপিয়ে নিন। ফুটন্ত জলের পাত্রের উপর ঝাঁজরির উপর সিম রেথে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিন। জলের ভাপে সিম হালকা সেদ্ধ হয়ে যাবে।

এ বার একটি পাত্রে নারকেলবাটা, পোস্ত-সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, স্বাদমতো নুন এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন। হালকা সেদ্ধ সিমের পেটের ভিতরে পুর ঠেসে ঢুকিয়ে দিন।

আর একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, খাওয়ার সোডা, নুন, স্বাদমতো চিনি, হলুদ, কালো জিরে, জল দিয়ে মসৃণ করে গুলে নিন। খুব ভাল করে মিশ্রণটি ফেটাতে হবে। না হলে সিমের বাইরের আস্তরণটি ভাল ফুলবে না। চাইলে যোগ করতে পারেন পোস্ত দানাও। পুর ভরা সিম, বেসনের মিশ্রণে চুবিয়ে ছাঁকা তেলে ভাজুন। গরম ভাত-ডালের সঙ্গে দারুণ লাগবে। সান্ধ্য চা-আড্ডাতেও সিমের গরম ভাজাভুজি জমে যাবে।

No comments:

Post a Comment