দেশে কেউ গেলে আমাদের খুবই আন ন্দ লাগে । কারণ দেশ থেকে আমাদের জন্য নিয়ে আসে কিছু ভালবাসা।
ইউনুস ভাই নিয়ে আসলেন হ রেক রকম আচার । দেশের চালতা, জলপাই, কতবেল , কুল তেতুলের আচার যা আমার শৈশব ম নে ক রে দিল, মা, খালার হাতের আচার , বয়ামে ভ রা রৌদ্রোজ্জ্বল মায়া ম মতায় ভরা আমাদের শৈশব । চেটেপুটে খায় আর হাসি। ম নে পড়ে যায়, হৃদয়ে মেলে পাখা, হারিয়ে যায় সেই দূরে, যা আছে শুধু আমার ম ননে কিন্তু সেখানে আর ফিরে যাওয়া যাবেনা।
" দুরে কোথায় আমার ম ন বেড়ায় ঘুরে"
বুলবুল ভাই আনলেন আমলকি আর নুতন পুরাতন মিলিয়ে কিছু মিষ্টি । চমচম আর কালোজামের ভিতরে ক্রিম দিলে খেতে এত অসাধারণ হয়, না খেলে জানতেই পারতাম না।
বিদেশে থেকে দেশের এত টুকু ছোঁওয়া তাও প র ম পাওয়া, অনেক ব্যস্ত তা আর ঝামেলা সহ্য ক রে যারা আমাদের জন্য ব য়ে আনে তাদের অনেক অনেক ধন্য বাদ।
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি--
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥
No comments:
Post a Comment