Thursday, December 11, 2025

মাশরুম পালং

 


উপকরণ

  • মাশরুম: ১ ক্যান

  • তেল: ২ টেবিল চামচ

  • রসুন: ৪ কোয়া

  • ভাজা মরিচের গুঁড়া: আধা চা-চামচ

  • গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • পালংশাক: ১ গোছা

  • লবণ: স্বাদমতো।

  • প্রণালি

    • মাশরুমগুলো অর্ধেক করে কেটে নিন।

    • প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিন।

    • গরম করে তাতে ২টি ছেঁচা রসুন দিয়ে দিন।

    • এবার মাশরুম দিন।

    • অর্ধেক ভাজা মরিচের গুঁড়া ও গোলমরিচগুঁড়া দিয়ে দিন।

    • লবণ দিন।

    • চড়া আঁচে নেড়েচেড়ে নামিয়ে নিন।

    • এবার প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিন।

    • গরম করে সেটায় বাকি রসুনকুচি দিন, শুকনা মরিচ দিন।

    • পালংশাকের পাতা দিয়ে দিন।

    • চড়া আঁচে ভাজতে হবে।

    • বাকি গোলমরিচের গুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে নেড়ে অল্প লবণ ছিটিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।

    • পরিবেশন পাত্রে প্রথমে ভাজা শাক বিছিয়ে দিন, তার ওপরে ভেজে রাখা মাশরুম ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment