Saturday, December 20, 2025

ক্ষীর মালাই

 


ক্ষীর মালাই বানানোর জন্য ৫০০ মিলি দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে ঘি দিয়ে তাতে ৩ টেবিল চামচ দুধ দিতে হবে। এরপর মিল্ক পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে রাখা ছানা এবং প্রয়োজন অনুসারে পাটালী গুড় দিয়ে ভালো করে মিশিয়ে মন্ড তৈরি করে নিতে হবে।
এরপর ঠান্ডা করে হাতে ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে।
এরপর কড়াইতে আবার ঘী দিয়ে ১ লিটার দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে তাতে ১/২ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি করে রাখা ক্ষীরের বল দিয়ে দিতে হবে। এরপর দুধে ভেজানো কেশর এবং এলাচ গুঁড়ো উপরে ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
উপরে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে এই সুস্বাদু ক্ষীর মালাই

No comments:

Post a Comment