Tuesday, December 16, 2025

মাংসের পাটি পিঠা

 


উপকরণ


ময়দা ১০০ গ্রাম, লবণ এক চিমটি, ঘি/তেল ৫০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি আধা চা চামচ, চিকেন কিমা/সিদ্ধ মাংস এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ, ধনেপাতা পরিমাণমতো, গরম মসলা সামান্য, লবণ ও তেল স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন


*    কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ভেজে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে কষিয়ে মাংসের কিমা দিয়ে রান্না করে নিন।

*   ময়দা, লবণ, ঘি/তেল, বেকিং পাউডার একত্রে ভালো করে মিশিয়ে ডো তৈরি করুন। সাদা উপকরণ দিয়ে আরেকটি শক্ত ডো তৈরি করুন। একই উপকরণ ও লাল রং দিয়ে আরেকটি লাল ডো তৈরি করে ১৫ মিনিট ঢেকে রাখুন।

*  এবার ডো দুটি পাতলা করে বেলে সমান চওড়ার লম্বা ফিতা কেটে নিন। একই ডো থেকে একটি ছোট বর্গাকার বেইস তৈরি করুন। বেইসের ওপর লাল ও সাদা ফিতাগুলো একটির পর একটি বুনন বা চেকারবোর্ড আকারে সাজিয়ে দিন। একটি ফিতার ওপর দিয়ে অন্যটির নিচ দিয়ে। পাশের বাড়তি ফিতাগুলো কেটে দিন। চারপাশে ভালো করে মুখ এঁটে দিন।

*  মাঝারি আঁচে ডুবোতেলে পিঠাগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে পরিবেশন করুন।

No comments:

Post a Comment