Monday, December 22, 2025

সবজির ন’রতন কোরমা

 


উপকরণ


  • ফুলকপি, আলু, গাজর, মাশরুম, টমেটো, ফ্রেঞ্চ বিন বা বরবটি, পেঁপে, ক্যাপসিকাম, পুঁই অথবা পালংপাতা পছন্দের নানা রকম সবজি আধা কাপ করে

  • কাঁচা মরিচ ৫/৬টি

  • চিনি ১ চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • ঘি ও তেল প্রয়োজনমতো

  • কোরমা পেস্ট তৈরি

    • টক দই ১ কাপ

    • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

    • ভাজা রসুন ১টা, চামচ

    • আদা কুচি ভাজা ২ টেবিল চামচ

    • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ

    • পেঁয়াজ, রসুন ও আদা ঘি দিয়ে ভেজে নিতে হবে। এবার সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে কোরমা পেস্ট তৈরি করে নিতে হবে।

    • প্রণালি

      • কড়াই চুলায় দিয়ে তাতে ঘি ও তেল দিন।

      • তেল গরম হলে কোরমা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে কষিয়ে নিন।

      • আধা কাপ গরম পানি দিয়ে কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে গরম গরম পরিবেশন করুন ন’রতন কোরমা।

No comments:

Post a Comment