Friday, December 19, 2025

সি ফুড স্টু

 


উপকরণ

  • সয়াবিন বা অলিভ অয়েল: ২ চা-চামচ

  • কচি পেঁয়াজপাতা কুচি: গোটা ১টি

  • লাল ক্যাপসিকাম: মাঝারি ১টি

  • রসুন: ২ কোয়া (থেঁতলে নেওয়া)

  • টমেটো কুচি: দেড় কাপ

  • ফিশ স্টক: ২ কাপ

  • জাফরান (ইচ্ছা): আধা চা-চামচ

  • ভাজা শুকনা মরিচগুঁড়া: আধা চা-চামচ

  • যেকোনো ফিশ ফিলে (চামড়া ছাড়ানো ১ ইঞ্চি টুকরা করে কাটা): দেড় কাপ

  • মটরশুঁটি দানা: ১ কাপ

  • খোসা ছাড়ানো মাঝারি চিংড়ি: ১ কাপ

  • বেবি স্কুইড (ইচ্ছা): ১ কাপ

  • বেবি অক্টোপাস (ইচ্ছা): আধা কাপ

  • লেমন জেস্ট: ২ চা-চামচ

  • ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো


  • প্রণালি

    • প্যানে তেল গরম করে পেঁয়াজপাতা এবং ক্যাপসিকামের টুকরাগুলো মাঝারি আঁচে ভেজে নিন।

    • ২ মিনিট পর রসুন কুচি দিয়ে ভাজুন।

    • টমেটো, মটরশুঁটি, ফিশ স্টক ও জাফরান দিয়ে মৃদু আঁচে ১৫ মিনিট রান্না করুন ঢাকনা ছাড়া।

    • মাছ, চিংড়ি, অক্টোপাস ও স্কুইড দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করুন।

    • লবণ ও ধনেপাতা দিয়ে আরও ২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

    • নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment