মৌরলা মাছগুলো কে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের মাথা গুলো ফেলে দিয়েছি।। এরপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি,নুন, হলুদ, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি।কুমড়ো পাতা কিছুক্ষণ নুন জল ভিজিয়ে রেখেছিলাম।এরপর মাছের মিশ্রনটি কুমড়ো পাতা দিয়েই ভালো করে মুড়ে নিয়েছি।।এরপর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি চালের গুঁড়া, ময়দা,হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো, নুন এবং পরিমান মত জল দিয়ে। মাছের পুর ভরা মুড়িয়ে রাখা পাতা গুলো ব্যাটারে চুবিয়ে মুড়িতে কোট করে নিয়ে ডুবোতেলে ভেজে নিলেই তৈরি মৌরলার মুড়মুড়ে।
পাতায় মোড়া মৌরলা আর বাইরে মুচমুচে মুড়ির কোটিং।কাসুন্দি দিয়ে খেতে এই মৌরলার মুড়মুড়ে দারুন লাগে।
No comments:
Post a Comment