চালের গুঁড়ো এর উপকারিতা বহু গুণ।
এটি দিয়ে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। চালের গুঁড়োতে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কোলাজেন উৎপাদন মাত্রা বাড়িয়ে দেয়।
যদি হালকা খিদে পেয়ে থাকে তবে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিন পেট ভরা থাকবে অনেকক্ষণ আবার খেতে ও সুস্বাদু।
চালের গুঁড়োর সূপ
৫০ গ্রাম চালের গুঁড়ো নিন।
একটা ক্যাপসিকাম কুচি করে কেটে নিন।
একটা গাজর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন।
একটা টম্যাটো বীজ ফেলে ছোট ছোট করে কেটে নিন।
বিন্স কুচি করে কেটে নিন।
গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে এক চামচ বাটার দিয়ে গরম করে গাজর কুচি দিয়ে ভাজতে থাকুন।
গাজর ভাজা হলে বিন্স দিয়ে ভাজতে থাকুন।
তারপর দিন টম্যাটো কুচি দিয়ে নেড়ে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নেড়ে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিন।
গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে এক চামচ বাটার গরম করে ৫০ গ্রাম চালের গুঁড়ো দিয়ে ভাজতে থাকুন।একটু ভাজা ভাজা হলে অল্প অল্প জল দিয়ে গুলে নিন এই সময় গ্যাসের আঁচ বন্ধ করে দিন।
ভালো করে গোলা হলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিন
অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে।৩ মিনিট মতো ফুটিয়ে ভাজা সবজি গুলো দিয়ে ফুটিয়ে নিন।
যদি ঘন হয়ে আসে তবে জল দিয়ে ফুটতে দিন। এবার এক চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে একটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সুস্বাদু চালের গুঁড়ো সূপ। খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন।
No comments:
Post a Comment