Tuesday, December 16, 2025

বাঁশপাতা পিঠা

 


উপকরণ


​খামিরের জন্য ​চালের গুঁড়া বা ময়দা দেড় কাপ, ​পানি এক কাপ, ​লবণ আধা চা চামচ, ​তেল এক চা , ​চিনি বা গুড় এক কাপ, ​এলাচ গুঁড়া আধা চা চামচ এবং ​তেল পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন


* কড়াইয়ে কোরানো নারকেল ও চিনি বা গুড় মিশিয়ে মাঝারি আঁচে গরম করে এলাচ গুঁড়া দিয়ে দিন।


* পুর আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।


* পাত্রে পানি ও লবণ ফুটিয়ে চালের গুঁড়া বা ময়দা দিয়ে দ্রুত মিশিয়ে দু-তিন মিনিট ঢেকে রাখুন। এই ​খামির থেকে ছোট ছোট লেচি কেটে বাঁশপাতার আকারে তৈরি করে ভেতরে নারকেলের পুর ভরে পিঠার মুখ বন্ধ করে দিন। ফুড কালার দিয়ে ডিজাইনও করতে পারেন।


* কড়াইয়ে ডুবোতেলে মাঝারি আঁচে পুলি পিঠাগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment