Sunday, December 7, 2025

নাগা মরিচ আর লেবুপাতা সুগন্ধি মুরগী :

 


একটা দেশি বা কক মুরগী নিয়ে একটু ছোট করে কেটে নেবো, যেভাবে আমরা ঘরে সাধারণ রান্নার জন্য টুকরো করি। তারপর টুকরোগুলোকে লবণ, আদা রসুন বাটা আর অল্প খানিকটা হলুদ গুড়ি দিয়ে তেলে হাল্কা করে ভেজে তুলবো। তারপর ওই তেলে বেশী করে পেঁয়াজ সরু কুচি দিয়ে ভেজে তাতে সব মশলা, মানে মরিচ হলুদ জিরা ধনিয়া আদা রসুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভুনে তাতে মুরগী দিয়ে আরেকটু নেড়ে চেড়ে খানিকটা পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। মুরগী সেদ্ধ হয়ে গেলে অল্প আঁচে খানিকটা সময় রেখে চুলা বন্ধ করার ঠিক আগ মূহুর্তে নাগা মরিচ দুটো বা তিনটি ( গোটা বা দুই তিন ভাগ করে, যেমন ঝাল খেতে চান) দিয়ে কয়েকটি লেবুপাতা ছিঁড়ে দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে ফেলতে হবে। ব্যস, হয়ে গেলো নাগা আর লেবুপাতা সুগন্ধি মুরগী।

Shahnoor Sarmin 


No comments:

Post a Comment