Saturday, December 20, 2025

ডাল মুরগীর ভর্তা।

 


মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। চিকেন এর সলিড পিস নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। রসুন অনেকটা পরিমানে সাথে ঝালের পরিমাণ বুঝে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ভাজা চিকেন, রসুন, শুকনো লঙ্কা ,কাঁচা লঙ্কা বেটে নিয়ে মুসুর ডাল , পেঁয়াজ কুচি পরিমাণমতো নুন আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি ডাল মুরগীর ভর্তা।

No comments:

Post a Comment