কেইগো হিগাশিনোর "দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স" পড়ে শেষ করলাম। এক কথায় অনবদ্য ।
একবারে বইটা শেষ করে তার পর উঠেছি ।
যার কাহিনী আবর্তিত হয়েছে সায়াকা কুরাহাশিকে নিয়ে, যার শৈশবের কোনো স্মৃতি নেই, বিশেষত ৫ বছর বয়সের আগের কিছু। বাবার মৃত্যুর পর সে একটি খামে চাবি ও ম্যাপ খুঁজে পায়, যা তাকে তার অতীত স্মৃতি ফিরিয়ে আনার এবং একটি রহস্যময় বাড়ির সাথে জড়িত এক ভয়াবহ সত্য উন্মোচনের দিকে চালিত করে, যেখানে একাধিক জন্মের পুনরাবৃত্তি হওয়া অভিশাপ এবং এক ভয়ংকর অতীতের মুখোমুখি হতে হয় তাকে।
ভাল লাগার উক্তি যা আমাকে ভাবিয়েছে,
সবার জীবনেই এমন একটা বাড়ি আছে, যেখানে তাদের মৃত্যু হয়েছে অতীতে। কিন্তু কেউ সেই মৃতদেহের মুখোমুখি হতে চায় না।
No comments:
Post a Comment