Saturday, December 6, 2025

লাউ দিয়ে পাঙাশের মাথা

 



উপকরণ

  • পাঙাশ মাছের মাথা: ১টি

  • পেঁয়াজকুচি: আধা কাপ

  • হলুদগুঁড়া: আধা চা-চামচ

  • মরিচগুঁড়া: আধা চা-চামচ

  • কাঁচা মরিচ: ৪-৫টি

  • আদাবাটা: আধা চা-চামচ

  • রসুনবাটা: আধা চা-চামচ

  • সয়াবিন তেল: ৩ টেবিল চামচ

  • লবণ: দেড় চা-চামচ

  • চিনি: আধা চা-চামচ

  • টমেটো (৪ টুকরা করা): ১টি

  • কাঁচা মরিচকুচি: ১ টেবিল চামচ

  • লাউ (ধুয়ে পাতলা ডুমো ডুমো করে কাটা): ৫০ গ্রাম

  • প্রণালি

    • প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি সোনালি করে ভেজে নিন।

    • সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন।

    • লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।

    • পাঙাশের মাথা একই নিয়মে লবণ মেখে রেখে দিয়ে ধুতে হবে।

    • সামান্য লবণ ও হলুদ দিয়ে তেল গরম করে হালকা ভেজে নিন।

    • মসলায় মাথা কষানো হলে উঠিয়ে রেখে লাউ দিন। নেড়ে ঢেকে দিন।

    • ১ কাপ পানি দিয়ে রান্না করুন।

    • লাউ সেদ্ধ হয়ে এলে কষানো মাথা ও টমেটোকুচি দিয়ে নাড়ুন।

    • লাউ সেদ্ধ না হলে সামান্য একটু পানি দিন।

    • চিনি দিয়ে নেড়ে ধনেপাতার কুচি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে ৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন।

No comments:

Post a Comment