Monday, September 1, 2025

পুঁটি, টেংরার রসা সবজি

 

উপকরণ


পুঁটি ও টেংরা মাছ ৩০০ গ্রাম, কচুর মুখি ৫০০ গ্রাম, বরবটি ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুড়া ও ধনে গুড়া এক চা চামচ করে, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

 যেভাবে তৈরি করবেন

* মাছ ধুয়ে লবণ মেখে রেখে দিন। সবজি কেটে ধুয়ে রাখুন।

* তেল গরম হলে কড়াইতে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন।

লবণমাখা মাছ আবার ধুয়ে কষানো মসলায় কষিয়ে তুলে রাখুন।

* এবার ওই মসলায় সবজি দিয়ে কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন। ফুটে উঠলে কষানো মাছ ওপরে দিন। এরপর কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে সামান্য নেড়ে ঢাকনাসহ আরো পাঁচ মিনিট রান্না করে লবণ চেখে নামিয়ে নিন।

No comments:

Post a Comment