যা প্রয়োজনঃ
কচু রান্নার জন্যেঃ
কচুরমুখী-- ১/২ কেজি
(আস্ত সেদ্ধ করে, ছিলে, চটকিয়ে নেয়া)
পাটশাক-- ১ আঁটি
আদা,রসুন বাটা-- ১ চা চামচ করে
হলুদ গুড়া-- ১/২ চা চামচ
চেরা কাঁচামরিচ-- ৭-৮টি
লবণ-- স্বাদমতো
পানি-- ৫-৬ কাপ
ফোঁড়নের জন্যে লাগবেঃ
পেঁয়াজ কুচি-- ২ টে চামচ
থ্যাতো করা রসুন-- আস্ত ১ টি
শুকনা মরিচ-- ২-৩টি
তেজপাতা-- ১ টি
পাঁচফোড়ন-- ১ চা চামচ
তেল-- পরিমাণমতো
যেভাবে করবেনঃ
হাঁড়িতে পানি নিয়ে কচু রান্নার সব উপকরণ হাত দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিন। হাঁড়িটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন, নয়তো তলায় লেগে যাবে। যখন মসলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তখন শাক মিশিয়ে দিন।
অন্য একটি প্যানে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনামরিচ ও তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ-রসুন কুচি দিন। পেঁয়াজ-রসুন বাদামি হয়ে গেলে মিশ্রণটি ডালের মধ্যে ঢেলে মিশিয়ে দিন।
**গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের কচুরমুখীর ডাল!!
No comments:
Post a Comment