Friday, September 26, 2025

খাবার টার নাম জানতাম না

 

আমাদের বাঙ্গালী দের যেম ন ভাপা ইলিশ, তে ম ন একটা জাপানীজ খাবারের নাম ফয়েলে বেক করা স্যামন মাছ। এই খাবারটা জাপানের ঘরের রান্না , মায়ের রান্না। আমি এ খন ও পর্যন্ত কোন জাপানীজ রেস্তোরাঁয় এই খাবার খুঁজে পায় নি।  আ সলে আমাদের  পরিবারে , ঘরে যা যা রান্না হ য় তা তো আর রেস্তোরাঁয় খুঁজে পাবো না ।  আম রা তা ই জাপানে থেকে জাপানের বিশেষ কিছু খাবার ছাড়া , তাদের ঘরের রান্নার সংগে অ পরিচিত ই  থেকে যায়। 

এই খাবারটা আমি খেয়েছি জাপানের হস্ পিটালে, বাচ্চাদের জন্মের স ময় য খন হস্ পিটালে ছিলাম  তখন।

জাপানের ঘরের রান্না গুলি যে এত মজা , এত মজা, যে ভাষায় প্রকাশ করতে পারছি না । আমাকে এত মজা ক রে জাপানিজ খাঁবার খেতে দেখে , আমার চারপাশে যে জাপানিজ মহিলারা ছিল , তারা ব লছিল, এইটা তো হস্ পিটালের খাবার , তাই স্বাদ ক ম । 

উনাদের ক্থা শুনে তো আমি অবাক হয়নি কারণ  দেশে ও হস্ পিটালের খাবার কম মশালা দিয়ে রান্না করা হয় ।

কিন্তু আমি তো আর এই খাবার আগে খায়নি বা এর আসল স্বাদ কি তা তো জানি না , তারপর ও  অনেক অনেক ভাল লেগেছিল।

আমি এই খাবারের নাম জানি না, তাই খাবার টার বর্ণনা ক রি  কিন্তু কেউ সেটা বুঝতে পারে না , আর এই খাবার কোথাও বিক্রি হ য় না ।  তবে,  আমি আমার সেই হারানো খাবারের  নাম জানতে পেরেছি, আর রান্না করা যে এত 

সহজ ভাবতেই পারছিনা।



No comments:

Post a Comment