উপকরণ:
১ কেজি পাঁঠার মাংস
৫০০ গ্রাম পেঁয়াজ
৩০ গ্রাম আদা
৬০ গ্রাম রসুন
৩০০ গ্রাম টম্যাটো
১৫০ মিলিলিটার রিফাইনড তেল
৫ গ্রাম গোটা গরমমশলা
২০ গ্রাম লাল লঙ্কাগুঁড়ো
১০ গ্রাম বিশেষ পাঁচফোড়নের গুঁড়ো (মৌরি, গোলমরিচ, দারচিনি, তারামৌরি এবং এলাচ)
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
প্রণালী:
কড়াইয়ে তেল গরম করে গরমমশলা ফোড়ন দিন।
তার পরে দিন পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিন টম্যাটো, লাল লঙ্কার গুঁড়ো এবং বিশেষ পাঁচফোড়নের গুঁড়ো।
ভাল ভাবে নাড়াচাড়া করে তত ক্ষণ রান্না হতে দিন, যত ক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে।
তার পরে দিন মাংসের টুকরো। প্রায় ৩০ মিনিট ধরে মাংসের সঙ্গে মশলা কষান। তার পরে জল দিয়ে ফুটতে দিন, মাংস নরম হয়ে এলে উপরে ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment