Monday, September 22, 2025

বিন্নি চালের পিঠা

 


উপকরণ

  • বিরুই চাল (বিন্নি): ১ কেজি

  • নারকেলকুচি: ২ কাপ

  • চিনি: আধা কাপ

  • পানি: ৪ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো

  • প্রণালি

    • প্রথমে ১ কেজি চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব ৫ থেকে ৬ ঘণ্টা।

    • এরপর উঠিয়ে ঝাঁজরিতে পানি ঝরিয়ে কাগজের ওপর চালগুলো ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন।

    • এবার গ্রাইন্ডারে গুঁড়া করে নিন।

    • চালের গুঁড়ার সঙ্গে পানি ও লবণ মিশিয়ে মেখে নিন।

    • মুঠো করা যাবে, এমন অবস্থায় মিশ্রণটি আনতে হবে। যদি মুঠ হয়, তাহলে বুঝতে হবে পিঠার জন্য গুঁড়া তৈরি।

    • এবার চুলায় তাওয়া বসিয়ে গরম করে নিন।

    • প্রথমে হাতের সাহায্যে গুঁড়া গোল করে তাওয়ার ওপর ছড়িয়ে দিন।

    • চিনি, নারকেলকুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে।

    • এরপর ঢাকনা খুলে ২ ভাঁজ অথবা ৩ ভাঁজ করলে হয়ে যাবে বিন্নি চালের পিঠা।

    • গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে চেলে নিয়ে রঙিন বিন্নি পিঠা বানাতে পারেন।

No comments:

Post a Comment