Saturday, September 20, 2025

জিরা রাইস

 


উপকরণ : -

বাসমতি চাল – ২ কাপ
তেল – ২ টেবিল চামচ
গোটা জিরে – ২ চা চামচ
তেজপাতা – ১টি
কাঁচা লঙ্কা – ১টি
লবণ – স্বাদ মতো

☘️প্রস্তুত প্রণালী : -

১ . প্রথমে একটি বড় পাত্রে চাল ভিজিয়ে রাখুন ২০ মিনিট | এরপর পরিমাণ মতো জল দিয়ে চাল সেদ্ধ করে ভাত রেডি করুন |

২ . এবার কড়াইতে ঘি গরম করে তাতে গোটা জিরে দিন।

৩ . এরপর তেজপাতা ও কাঁচা লঙ্কা দিন।

৪ . সেদ্ধ ভাত দিয়ে দিন এবং লবণ দিয়ে মেশান।

৫ . এরপর ২ মিনিট নাড়াচারা করে নামিয়ে পরিবেশন করুন। 

No comments:

Post a Comment