Tuesday, September 16, 2025

কলাপাতায় পাবদার পাতুরি

 

উপকরণ: 

পাবদা মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজকিমা আধা কাপ, রসুনকিমা ১ চা-চামচ, আদাকিমা ১ চা-চামচ, পোস্তবাটা ১ টেবিল চামচ, পুদিনাপাতাবাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, টমেটোকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো ও শর্ষের তেল ২ টেবিল চামচ।

প্রণালি:

 মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। কলাপাতায় মাছ মুড়িয়ে টুপি দিয়ে আটকিয়ে নিন। গরম তাওয়ায় কলাপাতামোড়ানো মাছ রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার অল্প আঁচে রান্না করুন। এক পিঠ পোড়া পোড়া হলে উল্টিয়ে দিন। অপর পিঠ পোড়া পোড়া হলে চুলা বন্ধ করে দিতে হবে।

No comments:

Post a Comment