উপকরণ
কচি তালের শাঁস ৮ টি
মাঝারি কচি তালের শাঁস ৫ পিস
কচি ডাব ৩ টি
প্রণালি
ডাব কেটে ডাবের পানি ফ্রিজে রাখুন। এই পানীয়তে বরফ বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবেনা। কারণ বরফ বা অতিরিক্ত পানি যোগ করলে ডাবের পানি ও তালের শাঁসের ন্যাচারাল স্বাদ নষ্ট হয়ে যাবে ও পানসে লাগবে। আর আমরা এই পানীয়টি স্বাস্থ্যকর রাখতে এতে চিনি দিতে চাই না। তবে কেউ ইচ্ছা করলে চিনি, স্টেভিয়া বা মধু দিতে পারেন।
এবার মাঝারি কচি শাঁসগুলোকে ছুরি দিয়ে চিকন ও লম্বা করে কুচি করে নিন। ডাবের পানির সঙ্গে তালের নরম ও কচি শাঁসগুলোকে ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময় গ্লাসে আগে কুচি করা তালের শাঁস দিয়ে এরপর ব্লেন্ড করা জুস মেশান। মনমতো গ্লাসে ঢেলে পরিবেশন করুন।


No comments:
Post a Comment