Monday, June 8, 2026

কাঁচা এপ্রিকট' খেলাম

 




আমার এক কলিগ এপ্রিকট ফল নিয়ে এসেছিল । তার গাছের ফ ল , স বাই কে দেয়ার জন্য নিয়ে এ সেছিল। আমি এই ফল খাইনি ক খন ও  তাই অ ল্প করে নিয়ে এসেছিলাম।

প্রথম , কাঁচা এপ্রিকট' খেলাম, টক স্বাদের। 

 স বাই চিনি দিয়ে জ্যাম বানিয়ে নিয়ে খেতে ব ল লো কিন্তু  টক শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না।

টক খেতে মেয়েদের সবার ই ভাল লাগে । আমার ও সেই লাগলো ।

জাপানি ভাষায় 'এপ্রিকট' (Apricot) ফলটিকে 'আনজু' (Anzu) বলা হয়। আর বাংলায় এপ্রিকট কে ' খুবানি  ব লে। দেশে থাকলে এক বার ও খাইনি। চারপাশে দেখিও নি ।

জানতাম, পা কিস্তানের হুনজা উপত্যকার মানুষের দীর্ঘায়ু ওু যৌবনের প্রধান রহস্য হলো এপ্রিকট বা খুবানি। এই জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং এপ্রিকটের সম্পর্ক অত্যন্ত নিবিড়

হুনজারা তাঁদের প্রধান খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে তাজা ও শুকনো এপ্রিকট খান।

প্রাচীন রীতি অনুযায়ী, তাঁরা বছরে চার মাস শুকনো এপ্রিকটের গুঁড়োর শরবত ছাড়া অন্য কোনো ভারী খাবার খান না।

হুনজারা বহুদিন বাঁচেন, এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই গবেষকদের মধ্যে চলছে তুমুল তর্ক-বিতর্ক। অনেক গবেষক মনে করেন, হুনজাদের দীর্ঘায়ু এবং বেশী বয়সেও কর্মক্ষম থাকার পিছনে অ্যাপ্রিকট ফলটির ভূমিকা আছে। কারণ অ্যাপ্রিকট ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিগডালিন (ভিটামিন বি-১৭) আছে, যা ক্যানসার ও অনান্য রোগ প্রতিরোধে সক্ষম। হুনজারা বছরে চার মাস সারাদিন ধরে শুধু অ্যাপ্রিকটের শরবত খান বলে, তাঁদের শরীরে কোনও রোগ বাসা বাঁধে না। এই গবেষকদের মতে, হুনজারাই সম্ভবত বিশ্বে একমাত্র ‘ক্যানসার-টিউমার ফ্রি’ সম্প্রদায়।





No comments:

Post a Comment