Tuesday, June 16, 2026

জাপানের Edo Period এর গান শুনার অভিজ্ঞতা

জাপানের Edo Period (1603–1868 } এর গান শুনার অভিজ্ঞতা হয়েছে এইবার।

এত দিন থাকলাম এই প্রথম এ ম ন একটা সুন্দর অভিজ্ঞতা হ ল। 

এই গান শুনতে যেয়ে পেয়ে গেলাম  জাপানের মাছের ফেরিওয়ালা , যারা আমাদের দেশের ম ত মাছের ঝুরি ভরতি ক রে মাছের নাম হাঁক দিয়ে বাড়ি বাড়ি যেয়ে মাছ বিক্রি করত , যা আমাদের অতি পরিচিত কিন্তু জাপানে এখন এ র কম  নেই ব ল লেই চ লে।

জাপানি গেইসা নারীর ভালোবাসা । যে ভালোবাসায়  কোন মিলন নেই কারণ সে  যাকে ভালোবাসে সুদর্শন , লম্বা জাহাজের ক্যাপ্টেন কে, যা সেই স মাজে অসম্ভব ভালোবাসা।

আর ও একটা ম জার ব্যাপার জানলাম। 

আম রা যেম ন নামাজ প ড়ার আগে উযু ক রি, হিন্দুরা গোসল ক রে তেমনই জাপানে প্রার্থনা করার আগে  শরীর পরিষ্কার ক রার রীতি আছে , কিন্তু অনেক শীতে অনেকে ঠাণ্ডা পানি ব্যব হার ক রতে চাইতো না তারা পয়সা দিয়ে মানুষ ভাড়া করত তাদের হইয়ে এই রীতি গুলি ক রে দেওয়ার জন্য।

আজ থেকে ২০০-৩০০ বছর আগের মানুষ তা আবার ভিন দেশি  তবুও তাদের  ভাব না গুলি আমার মন ছুঁয়ে গেছে।






 

No comments:

Post a Comment