Thursday, June 18, 2026

চালতার ভর্তা

 


উপকরণ

১টি ছোট কাঁচা চালতা

১ টেবিল চামচ নুন

১ চা চামচ ভাজা জিরেগুঁড়ো

দে়ড় চা চামচ চিলি ফ্লেক্স (শুকনোলঙ্কা পুড়িয়ে গুঁড়োও করে নিতে পারেন)

২ চা চামচ চিনি (গুড়ও দিতে পারেন)

স্বাদমতো তেঁতুল

প্রণালী

চালতাটি বটি বা ছুরির সাহায্যে দু’ভাগ করে ভিতরের নরম অংশটি আগে ফেলে দিন। বাকিটা ভাল করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিন। এ বার শিলে বেটে নিতে হবে চালতাগুলি। যথাসম্ভব থেঁতো করে নিলেই হবে। শিলনোড়ার বদলে হামানদিস্তা দিয়েও থেঁতো করা যায়। আবার মিক্সার গ্রাইন্ডার দিয়েও কম পরিশ্রমে বেটে নিতে পারেন চালতার টুকরোগুলি।

এ বার একটি বড় পাত্রে নুন, জিরেগুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি মিশিয়ে নিন। যেমন ঝাল ও মিষ্টি খেতে চান, সেই অনুযায়ী উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এক এক বাড়িতে এক এক রকম স্বাদে অভ্যস্ত সবাই। এর মধ্যে চাইলে কাসুন্দি ও ধনেপাতা দিতে পারেন। তার বদলে তেঁতুলও দিতে পারেন। সব উপকরণ মিশিয়ে চালতার সঙ্গে মাখিয়ে নিন।

হাতেমাখার এই ধাপের উপরই নির্ভর করবে স্বাদের মূলমন্ত্র।

No comments:

Post a Comment