Tuesday, June 9, 2026

উদাসী এই ম নে আমি কি চেয়েছি?

 


 কয়েকদিন ধ রে  মেঘ আর  বৃষ্টি । আবহাওয়া টা এমন 

বলে মনটায় উদাস  উদাস ভাব।

উদাসী এই ম নে আমি কি চেয়েছি?

আমি চেয়েছি একটি  ভাল ক্লাসিক মুভি দেখতে  আর পেয়ে ও গেলাম ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চলচ্চিত্র 'উৎসব', যা  আধুনিক বাংলা সিনেমার একটি অনবদ্য সৃষ্টি।

দুর্গাপুজোর পটভূমিকায় এক ছড়িয়ে পড়া যৌথ পরিবারের কাহিনি এটি।

প্রয়াত স্বাধীনতা-সংগ্রামীর স্ত্রী ভগবতী দেবী (মাধবী মুখোপাধ্যায়) তার শ্বশুরের ভিটেতেই থাকেন। 

বড়ো ছেলে অসিত , তার স্ত্রী বনানী ও তাদের একমাত্র কন্যা শম্পা  ; ছোটো ছেলে নিশীথ, তার স্ত্রী মণিকা  ও তাদের পুত্র বুম্বা ; বড়ো মেয়ে পারুল ও তার ছেলে জয়  এবং ছোটো মেয়ে কেয়া  ও তার স্বামী অরুণ — দুর্গাপুজো উপলক্ষ্যে এরা সবাই এসেছে ভগবতীর কাছে, তার এই বসতবাড়িতে।

এমনসময়ে তাদের এক আত্মীয় শিশিরের চিঠি আসে।  

শিশির একসময়ে এ বাড়িতেই ছিল আশ্রিত। পারুলকে সে ভালোবাসত। কিন্তু সেই ভালোবাসা মেনে নিতে না পেরে তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। 

সময় আরও দু’দশক গড়িয়ে যায়। 

এখন শিশির অনেক অর্থের মালিক। সম্পত্তি বেচাকেনার বড়ো ব্যবসা তার। কুড়ি লক্ষ টাকার বিনিময়ে সে এই পুরোনো বাড়ি কিনে নেওয়ার প্রস্তাব দেয়। 

পরিবারের বেশিরভাগ সদস্যই শিশিরের এই প্রস্তাবে একমত। মা’কে দেখতে বছরে ক’দিনই বা আসা হয়! 

তাই একদিকে জয় যেমন আমেরিকায় উচ্চশিক্ষার জন্য চলে যাওয়ার আগে এই উৎসবের ভিডিও করে রাখে, অন্যদিকে এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই ধীরে ধীরে দানা বাঁধে পারস্পরিক স্বার্থের জটিলতা। 

কেয়া আর অরুণের দাম্পত্যের টানাপোড়েন, পারুলের স্বামীর শিশিরকে নিয়ে সন্দেহ, জয় ও শম্পার মধ্যে ঘনিষ্ঠতা, নিশীথের চাকরির অনিশ্চয়তা, বাড়ি বিক্রি, যৌথ পারিবারিক অস্বস্তি — এই সবকিছু এসে যেন এক পলকা সুতোয় বাঁধা পড়ে যায়।   

উৎসব আর শুধু আনন্দ আনে না।       

ভাল লাগার মত একটা মুভি।

   

No comments:

Post a Comment