Tuesday, June 23, 2026

রুশ সালাদ

 

উপকরণ

    • আলু কিউব ১ কাপ (সেদ্ধ)

    • গাজর কিউব আধা কাপ (সেদ্ধ)

    • মটরশুঁটি সিকি কাপ (সেদ্ধ)

    • আপেল কিউব আধা কাপ

    • ডিম সেদ্ধ ২টি (কিউব করা)

    • হাড় ছাড়া মুরগি ১ কাপ (সেদ্ধ ও কিউব করা)

  • ড্রেসিংয়ের উপকরণ

    • মেয়নেজ এক কাপের তিন ভাগের এক ভাগ

    • টমেটো কেচাপ ৩ চা-চামচ

    • ঘন ক্রিম ২ চা-চামচ

    • গোলমরিচের গুঁড়া সামান্য

    • লেবুর রস ১ টেবিল চামচ

    • চিনি ১ টেবিল চামচ

    • লবণ স্বাদমতো।

    প্রণালি

    ড্রেসিংয়ের সব উপকরণ প্রথমে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে আলু, গাজর, মটরশুঁটি, আপেল, ডিম ও চিকেন মিশিয়ে নিন। ড্রেসিং ঢেলে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পরিবেশনের পাত্রে রাখুন। ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।




No comments:

Post a Comment